Translate

Showing posts with label হাবিব. Show all posts
Showing posts with label হাবিব. Show all posts

Tuesday, May 17, 2016

বাহির বলে দূরে থাক

বাহির বলে দূরে থাক,
ভিতর বলে আসুক না।
ভিতর বলে দূরে থাকুক,
বাহির বলে আসুক না।
ঢেউ জানা এক নদীর কাছে,
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকা ভাসাই, ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই, না ভাসাই না ডুবাই।।
জল দাকেয় আগুনও টানে,
আমি পড়ি মধ্যিখানে-
দুই দিকে দুই খন্ড হয়ে যাই, আবার যাই না
না নিভাই না জালাই, না জালাই না নিভাই।।
note:
শিল্পীঃ ন্যান্সি, হাবিব
অ্যালবামঃ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
সুরকারঃ হাবিব
গীতিকারঃ মারজুক রাসেল
বছরঃ পাওয়া যায় নি
বিভাগঃ ছায়াছবি

হাওয়ায় হাওয়ায়

হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান,লেপে দেব
সাজিয়ে দেব ফুলে,তুমি এস,
তবু এস,ভালবেসে ।।
খেয়ালি শিশির লুটাবে তাই
আঁচল টেনেছে মেঘে
তোমারই জন্যে শুধু তোমার জন্যে
গোধূলি আকাশ লাজুক লাজুক
সন্ধ্যা এখনও জেগে
তোমার জন্যে শুধু তোমার জন্যে
আমি সেই সুখে আজ
ফেলেছি নোঙর আবেগ জড়ানো কূলে
তুমি এস,তবু এস ভালবেসে।
রাত নিঝুম জোনাক নাচে
চন্দন টিপ মেখে
তোমার জন্য শুধু তোমার জন্য
পদ্ম রাঙা ঝিলের ডালায়
চাঁদ যে কাব্য লেখে
তোমার জন্য শুধু তোমার জন্য
আমি সেই সুখে আজ, স্বপ্নলোকের,
দুয়ার দিয়েছি খুলে,তুমি এস
তবু এস ভালবেসে।

note:
শিল্পীঃ হাবিব ও ন্যান্সি
অ্যালবামঃ আকাশ ছোঁয়া ভালবাসা
সুরকারঃ হাবিব ওয়াহিদ
গীতিকারঃ পাওয়া যায় নি
বছরঃ পাওয়া যায় নি
বিভাগঃ ছায়াছবি

হারিয়ে ফেলা ভালোবাসা

আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা ।।
বোঝনা, খোঁজোনা, দেখোনা হৃদয়ে
কি যে ব্যাথা আকুলতা
এ ভাবে, কে ভাবে, কে কবে যে প্রনয়ে
বেধে তোমায় পেলো ব্যাথা
সেই স্পর্শের গভীরতা যে ভাষা
তুমি বোঝ কি বোঝনা এই হতাশা।
আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা ।।
ভাবোনা, যাবেনা, তবুও তো ভোলা
কেটে যাবে জীবন একা
ভাবোনা, কভুনা, হবেনা তো বলা
বুকে কতো কষ্ট রাখা
এই অস্থিরও সময়ে বলো তা
তুমি শুনতে বলো পারো কি? নাকি পারোনা।
আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা ।।

note:
Title : Hariye Fela Bhalobasha (হারিয়ে ফেলা ভালোবাসা)
Artist : Habib Wahid
Album : Unreleased

ধীরে ধীরে

ধীরে ধীরে সে দুয়ারে আমার
ধীরে ধীরে সে হাওয়ায়
ধীরে ধীরে মন পাহারা তবু কেন
মন চুরি হয়
যে ছিল আড়ালে
খুব কাছে দাঁড়ালে
তার ছায়া শরীরে
খুব কাছে জড়ালে
ধীরে ধীরে আপন হলো
সে যে আমার
থাকো না তুমি
যেওনা দূরে
এক নদী এক স্রোতে
বহিয়া এক সুরে
ধীরে ধীরে কাছে আরও
কাছে সে আবার.
note:
শিরোনাম: Dhiry Dhiry (ধীরে ধীরে)
কথাঃ শারমিন সুলতানা সুমী
শিল্পী: হাবিব ও ন্যান্সি (Habib & Nancy)
অ্যালবাম: তুমি সন্ধ্যারও মেঘমালা